৪ জুলাই-২০২৬ শনিবার দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে (কাঞ্চন-১-এ) নিরাপদ খাদ্য বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অঃদাঃ) মোঃ আনোয়ারুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যুগ্ম সচিব আ.ন.ম. নাজিম উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রিয়াজউদ্দীন, দিনাজপুর জেলা পুলিশ সুপার জিদান আল মুসা পিপিএম, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসুল রাখি।
উক্ত কর্মশালায় স্কুল-কলেজ, হোটেল ব্যবসায়ী, এনজিও, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও দিনাজপুর জেলায় কর্মরত ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রায় শতাধিক সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, আমাদের সুস্থ্য জীবন যাপনের জন্য নিজ নিজ বাসা-বাড়ী থেকেই নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই সাথে যে সমস্ত ছেলেমেয়েরা রাস্তাঘাটে বিভিন্ন রকমের রুচিশীল খাবার কিনে খেয়ে থাকেন এই খাবারগুলো যেন স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করা হয়েছে কিনা তা জেলার দায়িত্বরত নিরাপদ খাদ্য কর্মকর্তা ও কর্মচারীদের এবং জেলার সচেতন মহল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে সম্মিলতভাবে নিরাপদ খাদ্য বিষয়ে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসায়সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা করতে হবে।