• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর ডাক কর্মচারী ইউনিয়নের হুঁশিয়ারি দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুরে কবি ও পাঠক সম্মেলন সেপ্টেম্বরে  দক্ষতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন দিনাজপুরে ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না তা বাস্তবায়নও করেন-দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সংবিধানে সকল সম্প্রদায়ের মানুষের জন্য অধিকার রয়েছে-সদর ইউএনও

দিনাজপুরে কবি ও পাঠক সম্মেলন সেপ্টেম্বরে 

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ১০৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

আগামী ১৮ সেপ্টেম্বর দিনাজপুরের রানিরবন্দরে কবি ও পাঠক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে ।

এই সম্মেলনকে সামনে রেখে বিশিষ্ট কবি লুৎফর রহমানের আহবানে গতকাল ৩ জুলাই সন্ধ্যায় দিনাজপুরের দৈনিক উত্তরবাংলা কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক উত্তরবাংলা সম্পাদক মতিউর রহমানের সভাপতি কে অনুষ্ঠিত এই সভায় কবি ও পাঠক সম্মেলন সফল করার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

সভায় সম্মেলনের মূল উদ্যোক্তা বিশিষ্ট কবি মেহেনাজ পারভিন সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। কবি লুৎফুর রহমান বলেন এবারের সম্মেলনের মূল বৈশিষ্ট্য হলো যারা কবিতা দিয়েছেন তাদের কবিতা চাদরে প্রিন্ট করা হবে। সর্বমোট দুই ধরনের চাদর হবে এবং প্রতি চাদরে ৫০টি করে কবিতা মুদ্রিত থাকবে। এই সম্মেলনে কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন দূরদূরান্ত এলাকা হতেও অনেক কবি ও পাঠক আসবেন এমন আভাস পাওয়া যাচ্ছে। যারা দূর থেকে আসবেন তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।

সভায় সকল আলোচক সম্মেলন সফল করার জন্য একমত পোষণ করেন এবং একটি সম্মেলন পরিচালনা কমিটি গঠন করা হয়। কবি লুৎফর রহমানকে আহবায়ক এবং কবি মেহেনাজ পারভিন কে সদস্য সচিব করে গঠিত এই কমিটির সদস্যগণ হলেন কবি অদিতি রায়, বিধান দত্ত, আনিসুর রহমান, পুষ্পিতা রায়, প্রদীপ ঘোষ, হুসাইন মোহাঃ আনোয়ার, বাসব রায়, অনন্য আমিনুল, রিতা হেমব্রম ও ফরিদুল ইসলাম।

সভায় কবি ও পাঠক সম্মেলন ২০২৬ এর জন্য একটি
উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টা পরিষদ সদস্যগণ হলেন মতিউর রহমান, হুমায়ূন কবির মান্নান শাহ্, প্রফেসর আব্দুল জলিল, প্রফেসর মোজাম্মেল বিশ্বাস, প্রফেসর ড. মাসুদুল হক, প্রফেসর লাল মিয়া, আলী ছায়েদ, মামুনুর রশিদ চৌধুরী, তোজাম্মেল হক রানা, জিনাত রহমান ও আজহারুল আজাদ জুয়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd