• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কান্তজিউ মন্দির পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ঐক্যের আলোয় আলোকিত জ্বালানি পরিবারের মিলনমেলা দিনাজপুরে তুলা চাষ সম্প্রসারণে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক কর্মশালা  দিনাজপুরে ট্রাক শ্রমিক পরিবারের মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনারে মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় টাইগারদের দিনাজপুরে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উন্মাদনা ও শোডাউন  দিনাজপুর লেখক ফোরামের পুনর্গঠিত কমিটির প্রথম সভা জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে পরামর্শ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ট্রাক শ্রমিক পরিবারের মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান

আব্দুর রাজ্জাক / ৩২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-২৪৫) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রমিক পরিবার সদস্যদের মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার এককালীন অনুদানের চেক প্রদান করা হয়।

শনিবার (১৩ জুন) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর এলাকার পিডিবি মোড়স্থ নিজস্ব ভবনের সামনে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-২৪৫) আয়োজিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ হুমায়ন কবির খাঁন।

উক্ত সাধারণ সভায় দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-২৪৫) এর সভাপতি মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পরিবেশন করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন ইউনিটের সাধারণ সদস্যরা।

এছাড়াও ত্রি-বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের কর্মকর্তা মো. হুমায়ুন কবির, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জামিয়ার রহমান, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিকুল ইসলাম।

সবশেষে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-২৪৫) এর মৃত শ্রমিক পরিবারের ২৪ জনকে ৫৫ হাজার টাকা করে ১৩ লাখ ২০ হাজার টাকা এবং সদস্যদের মেয়ের বিয়ের জন্য ৬০ জনকে ২১ হাজার টাকা করে ১২ লাখ ৬০ হাজার টাকা সর্বমোট ২৫ লাখ ৮০ হাজার টাকার এককালীন অনুদানের চেক শ্রমিক পরিবার সদস্যদের মাঝে প্রদান সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd