• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালকে নবাবগঞ্জ ও বালিকায় বোচাগঞ্জ

আব্দুর রাজ্জাক / ৬০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

দিনাজপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

চূড়ান্ত খেলায় বালক বিভাগে নবাবগঞ্জ উপজেলা ১-০ গোলে ঘোড়াঘাট উপজেলা কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে বোচাগঞ্জ উপজেলা টাইব্রেকারে ৪-২ গোলে বীরগঞ্জ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই সাথে চ্যাম্পিয়ন দল দুইটি বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

১৮ মে সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত টুর্নামেন্টের চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক এর সভাপতিত্বে টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানাসআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

রাজবাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ পারভিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ জামান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদসহ জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগী।

চূড়ান্ত খেলায় বালক বিভাগে নবাবগঞ্জ উপজেলা ১-০ গোলে ঘোড়াঘাট উপজেলা কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে বোচাগঞ্জ উপজেলা টাইব্রেকারে ৪-২ গোলে বীরগঞ্জ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই সাথে চ্যাম্পিয়ন দল দুইটি বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

রেফারী ওবায়দুর রহমানসহ পুরো টুর্নামেন্টে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সুজিত রায়, মোশারফ হোসেন, হুমায়ুন কবির রিপন, নুরুজ্জামান বেলাল ও রিয়াজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd