• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

আব্দুর রাজ্জাক / ৬০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

দিনাজপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে সিদ্ধ চাল ক্রয় করা হবে ৯৩ হাজার ৭১৯ মেট্রিক টন, আতপ চাল ১১ হাজার ৩৫২ মেট্রিক টন এবং বোরো ধান কেনা হবে ১২ হাজার ২৬৭ মেট্রিক টন।

কৃষকদের কাছ থেকে সরাসরি ধান নিয়ে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, খাদ্য সংগ্রহ অভিযানে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। প্রকৃত কৃষক যেন ন্যায্য মূল্য পান এবং সরকারি গুদামে মানসম্মত খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি করবে।

তিনি বলেন, সংগ্রহ অভিযানে কোন সিন্ডিকেট যেন কর্তৃত্ব না করে। কৃষক এবং শ্রমিকরা যেন জিম্মিভাবে না থাকে এ জন্য খাদ্য বিভাগকে সর্তক থাকার নির্দেশ দেন। অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।

আজ রবিবার বিকেলে দিনাজপুর সিএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি আলহাজ¦ আবু বকর সিদ্দিক, চালকল মালিক গ্রুপের সভাপতি মো. নুরুজ্জামান সরকার, সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম জানান, প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে ‘কৃষক অ্যাপ’ ব্যবহারের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকদের অগ্রধিকার দেওয়া হবে। দিনাজপুরে ২০ মে থেকে কৃষকরা সরাসরি ধান দিতে পারবেন। তিনি বলেন, কৃষকদের সচেতন ও উৎসাহিত করতে মাইকিং, লিফলেট বিতরণ এবং কেবল টিভিতে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

এবার চলতি মৌসুমে বোরো ধান, গম, আতপ চাল ও সিদ্ধ চাল সংগ্রহের কর্মপরিকল্পনা এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ও গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে। পাশাপাশি আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা এবং সিদ্ধ চালের দাম ৪৯ টাকা প্রতি কেজি।

দিনাজপুরে সিদ্ধ চাল ক্রয় করা হবে ৯৩ হাজার ৭১৯ মেট্রিক টন, আতপ চাল ১১ হাজার ৩৫২ মেট্রিক টন এবং বোরো ধান কেনা হবে ১২ হাজার ২৬৭ মেট্রিক টন। ঘোষণা অনুযায়ী, দিনাজপুরে ধান ও গম সংগ্রহ কার্যক্রম কৃষকদের কাছ থেকে ২০ মে থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd