• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন  দিনাজপুর ইজিবাইক সোসাইটির ১১ দফা বাস্তবায়নের দাবি জমিতে ভূমিদস্যুর জোরপূর্বক আবাদ, অভিযোগেও মিলছে না ন্যায়বিচার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির স্বজন মিলছে না দিনাজপুরে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালিত দিনাজপুরে শ্রমিক দলের মহান মে দিবস পালিত

দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন 

আব্দুর রাজ্জাক / ৪০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.জাহিদ

দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন এমপি। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট স্টেডিয়ামে সারা দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন শেষে তিনি দিনাজপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

২ মে শনিবার বিকেলে দিনাজপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি,সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সাংসদ মো.মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সাংসদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এরপর জেলা ক্রীড়া অফিসার মো.আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে ফেস্টুন সহ বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন এমপি।

প্রসঙ্গত,নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ দিনাজপুর আসরের ১৫টি ইভেন্টে খেলোয়াড়,কোচ ও ম্যানেজার সহ মোট ১৭০ জন অংশগ্রহণ করেছে বলে জানান জেলা ক্রীড়া অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd