• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

প্রবীন হিতৈষী সংঘের নতুন কমিটি গঠন

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৫৮ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

দিনাজপুরে প্রবীন হিতৈষী সংঘের সাধারন সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

২৮ মার্চ শনিবার জেলা প্রশাসক চত্বরের অস্থায়ী কার্যালয়ে প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সাধারন সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোকাররম হোসেন এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।

আয়-ব্যয়ের প্রতিদেন পাঠ করেন কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান। প্রতিবেদন দুটির উপর মুক্ত আলোচনা করেন আজীবন সদস্য ডাঃ মোঃ হাফিজ উদ্দিন ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ নুর ইসলাম তুষার, মোঃ আলমগীর হোসেন, ফজলে রাব্বি, ডাঃ রইছ উদ্দীন আহমেদ।

আলোচনা শেষে উপস্থিত সদস্যরা হাত তুলে কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন। সাধারন সভায় গত সাধারন সভার কার্যবিবরণী পাঠ করেন সহ-সাধারন সম্পদাক মাহমুদুন্নবী চৌধুরী।

কমিটির সদস্যবৃন্দ যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোঃ ফসিউদ্দিন আহমেদ।

দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার শাহ-ই-মবিন জিন্নাহ, সহকারী নির্বাচন কমিশনার রুহুল আমিন, কামরুল হাসান চৌধুরী, সুলেখা বেগম ও মনোয়ারা বেগম জানান, তফসিল ঘোষনা করার পর যারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে সভাপতি পদে ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী ও সাধারন সম্পাদক পদে একেএম মেহেরুল্লাহ বাদলসহ নির্বাচিত ১৯ সদস্যের নাম ঘোষনা করা হয়।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন একেএম মেহেরুল্লাহ বাদল, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সচিব মোঃ তোজাম্মেল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd