• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৬৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

দিনাজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ সোমবার দিনাজপুর প্রেসক্লাব হলরুমে মমতা পল্লী উন্নয়ন সংস্থা (এমপিইউএস) এর আয়োজনে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান অবস্থা পর্যালোচনা শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়।

মমতা পল্লী উন্নয়ন সংস্থা (এমপিইউএস) এর নির্বাহী পরিচালক , দিনাজপুর জেলা টাস্ক ফোর্স সদস্য ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী তার সভাপতির বক্তব্যে বলেন, দিনাজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ক্ষেত্রে কাগজে অগ্রগতি থাকলেও মাঠ পর্যায়ে বাস্তব চিত্র উদ্বেগজনক। সাম্প্রতিক জেলা ভিত্তিক মূল্যায়নে দিনাজপুর জেলার সামগ্রিক গড় নম্বর ৭০ শতাংশ। তবে সরাসরি পর্যবেক্ষণের গড় স্কর নেমে এসেছে মাত্র ১৬ শতাংশ। জেলা ও উপজেলা টাস্ক ফোর্স এর কার্যক্রম আরও সক্রিয় ও জবাবদিহিতামূলক করা ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য গোলাম নবী দুলাল এবং এডাব দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন।

মুক্ত আলোচনায় অংশ নেন বিবিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান, এসআরডিএ’র নির্বাহী পরিচালক মোঃ আফসার আলী, প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল শাহ্ নেওয়াজ, সাংবাদিক মোঃ সালাউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাশী কুমার দাস ও প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আলফাজ আলী।

বক্তারা বলেন, দিনাজপুর জেলায় কাগজে কলমে অগ্রগতি থাকলেও বাস্তবে প্রয়োগ অত্যন্ত সীমিত। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করতে হবে এবং সমন্বিত ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি সকলের সহযোগিতায় সচেতনতার মাধ্যমে তামাকমুক্ত জেলা গড়ে তোলা সম্ভব। মিটিং এ উপস্থিত সকলের হাতে তামাক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd