• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন  কাহারোলে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস পালিত কাহারোলে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে আনজুমান মুফিদুল ইসলামের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন দিনাজপুরে বিচারহীনতার সংস্কৃতি ভাঙার আহ্বান মহিলা পরিষদের ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করল দিনাজপুর ৪২ বিজিবি ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ টাকার নেশাজাতীয় ট্যাবলেট জব্দ বিজয় দিবস ঘিরে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার   ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ দিনাজপুরে আনসার-ভিডিপি’র জব ফেয়ার

দিনাজপুরে ২২শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৫৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দিনাজপুর সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরিফ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ কচিসহ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর সদরের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ২০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd