দিনাজপুর সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরিফ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ কচিসহ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর সদরের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ২০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫