দিনাজপুরের কাহারোলে চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা ও গম এর আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি
দিনাজপুর-১ কাহারোল-বীরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার
কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ নুর ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, জেলা বিএনপি সদস্য মোঃ আবুল হোসেন রাজা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ অলিউর রহমান, যুবদলের যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপি’র ছাত্র
বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান জানান, উপজেলার ৬টি ইউনিয়নে ২হাজার ২শত জনকে কৃষি প্রণোদনা আওতায় আনা হয়।