• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

২৯ বিজিবির অভিযানে ৬ লাখ টাকার নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

২৯ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত ০৩:৪৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ ভাতখৈর (থানা ও জেলা- দিনাজপুর) নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় *২০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN 0.5)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ টাকা)।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd