• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পরিবেশবান্ধব পাট এবং হ্যান্ডিক্রাফট এর প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জ সীমান্তে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার দিনাজপুরে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত প্রতিবন্ধী শিশু ও যুবদের ”অন্তর্ভূক্তি মূলক ক্রীড়া প্রতিযোগিতা দিনাজপুরে সুরের আকাশের গজল সন্ধ্যা বিরল ও হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হিলিতে ‘অজিত রায়: এক বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন দিনাজপুরে বিনামূল্যে সুফলভোগী নারীদের মাঝে ছাগল বিতরণ দিনাজপুরে পরিবেশক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিবেশবান্ধব পাট এবং হ্যান্ডিক্রাফট এর প্রশিক্ষণের উদ্বোধন 

কাশী কুমার দাস, দিনাজপুর: / ২২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

১৭ নভেম্বর মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের করিমুল্লাপুর জুট ওয়ার্ল্ড প্রশিক্ষণ কেন্দ্রে ভাবনা (সমাজ ও মানবিক বিকাশ) এর আয়োজনে ঢাকা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সহযোগিতায় এজেন্সি ফ্রান্সসেইস ডি ডেভেলপমেন্ট (এএফডি) এর অর্থায়নে একুশ দিনব্যাপী পরিবেশ বান্ধব পাট ও হ্যান্ডিক্রাফট এর প্রশিক্ষণের উদ্বোধন করলেন প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী।

টেকসই জীবিকা ও বাজার সংযোগের মাধ্যম নারী রূপান্তরমূলক অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইম প্রকল্পর আওতায় ২১দিনব্যাপী ২৫জন নারীদের নিয়ে পরিবেশবান্ধব পাটজাত পণ্য প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে।

২১দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষণ দিবেন জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত ও শ্রেষ্ঠ জয়তা পদকপ্রাপ্ত প্রশিক্ষক ও জুট ওয়ার্ল্ড এর নির্বাহী পরিচালক শিউলি আক্তার যুথি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কাশী কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন ফেইম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নাজমিন বেগম স্নিগ্ধা। সার্বিক সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার আসমা আক্তার ও একাউন্স অফিসার মো: আল রাব্বি শাওন।

প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী বলেন, আমাদের দেশের এক সময়কার ঐতিহ্যবাহী পাট শিল্পকে ফিরিয়ে আনতে এবং পরিবেশ বান্ধব পাট পণ্যকে ব্যবহারের লক্ষ্যে এই প্রশিক্ষণ যথেষ্ট গুরুত্ব বহন করে। জলবায়ু পরিবর্তনে সারা বিশ্বে যে আন্দোলন শুরু হয়েছে তাতে পরিবেশবান্ধব পাটজাত দ্রব্যের পণ্য বাজারজাত করার জন্য এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষনার্থী নারীদের অর্থনীতিক ক্ষমতায়ন যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই তারা স্বনির্ভর হবে।

ভাবনার নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এর উদ্দ্যোগে এই প্রকল্পটি বিরল ও দিনাজপুর সদর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd