• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত প্রতিবন্ধী শিশু ও যুবদের ”অন্তর্ভূক্তি মূলক ক্রীড়া প্রতিযোগিতা দিনাজপুরে সুরের আকাশের গজল সন্ধ্যা বিরল ও হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হিলিতে ‘অজিত রায়: এক বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন দিনাজপুরে বিনামূল্যে সুফলভোগী নারীদের মাঝে ছাগল বিতরণ দিনাজপুরে পরিবেশক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে ঢাকায় মানববন্ধন মাদকমুক্ত সমাজের দাবিতে দিনাজপুরে এলাকাবাসীর গণআন্দোলন

দিনাজপুরে সুরের আকাশের গজল সন্ধ্যা

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

“গজলের সুরে-শান্তির খোঁজে এক সন্ধ্যা…”-বহুদিন পর দিনাজপুরে গজল পিপাসু স্রোতাদের পিপাসা মিটিয়েছে সুরের আকাশের আয়োজনে ব্যতিক্রমধর্মীয় গজল সন্ধ্যা।

গতকাল রাতে নজরুল বর্ষকে সামনে রেখে দিনাজপুর শিল্পকলা একাডেমি মঞ্চে সুরের আকাশের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে গজল গেয়ে স্রোতাদের মাতিয়ে তুলেছেন সম্মানীত অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান, দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলী হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পাটোয়ারী বিজনেস প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন।

নজরুল সঙ্গীত পরিবেশন করেন কৃতি রায়, মেহেদী হাসানের গজল শফিকুল ইসলাম বকুল, গোলাম আীলর গজল গাইলেন শিমুল রানী কর্মকার, জগজিৎ সিং এর গান পান্থ আহমেদ, উস্তাদ রশিদ খানের গজল শিউলী দে, পংকজ উদাস এর গজল পলাশ দাস, জগদিশ সিং এর গান নোভা, সাধনা, নজরুল গীতি গাইলেন ডাঃ শহিদুল ইসলাম খান, অর্পিতা ঘোষালের গজল গাইলেন ফরহাদ আহমেদ, পঙ্কজ উদাসের গজল হাবিবুল হক তুষার। রওনক আরা হক নীপার পরিচালনা নৃত্য পরিবেশন করেন শিল্পীবৃন্দ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-অর-রশিদ।

সুরের আকাশের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, পারস্য থেকে গজল গানের আবিরভাব। পরে ভারতসহ এই উপ-মহাদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে পরে। বর্তমানে আধুনিকতার ছোয়ায় সারা বিশ্বে স্রোতাদের মত জয় করে চলছে গজল গান। আমরা ইতিপূর্বে গজল সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান দিনাজপুরবাসীকে উপহার দিয়েছি। বিদেশি সংস্কৃতি যে হারে আমাদের যুব সমাজকে গ্রাস করছে তার ফলে আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এ ধরনের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের প্রজন্ম শিল্পীদের উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস।

বেইজ গীটারে ছিলেন অশোক কুমার, কি-বোর্ডে ছিলেন পলাশ দাস ও প্রণয় দাস, তবলায় লোটন সরকার, অলোকেশ অধিকারী, শুভ রঙ্গম লাহা, অক্টোপ্যাডে বিশ্বজিৎ দাস ও গীটারে ছিলেন এস.আর সবুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd