• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজের দাবিতে দিনাজপুরে এলাকাবাসীর গণআন্দোলন শারদীয় পূনর্মিলনীতে দিনাজপুরে আলোচনা সভা, সম্মাননা প্রদান দিনাজপুরে দুই সহস্রাধিক কণ্ঠে পবিত্র বেদ, চণ্ডী ও গীতাপাঠ দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক অনুষ্ঠিত ২৯ বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার বিরল সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দিনাজপুর ৪২ বিজিবি বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত ২ দিনাজপুরে লেখক ফোরামের নজরুল’ শীর্ষক আলোচনা সভা  বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

শারদীয় পূনর্মিলনীতে দিনাজপুরে আলোচনা সভা, সম্মাননা প্রদান

সাহেব আলী, দিনাজপুর: / ৪ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দিনাজপুরে শারদীয় পূনর্মিলনী-২০২৬ উদযাপন উপলক্ষে
আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সঙ্গীত শিল্পী পরিষদ, দিনাজপুরের আয়োজনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে গুণী সুরকার হিসেবে দিনাজপুর
সঙ্গীত শিল্পী পরিষদ এর সভাপতি মোছাঃ মাসুদা খাতুন ও গুণী গীতিকার হিসেবে পঞ্চগড় পাথরাজ সরকারি কলেজের জীববিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক রওশন আরা বেগম এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে অতিথিবৃন্দরা।

আলোচনা সভায় দিনাজপুর সঙ্গীত শিল্পী পরিষদ এর সভাপতি মোছাঃ মাসুদা খাতুন ও সাধারন সম্পাদক প্রশান্ত কুমার এর সঞ্চালনে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ লাল মিঞা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, শিক্ষাবীদ অধ্যাপক জলিল আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, দিনাজপুর সুইহারি
সংগীত নিকেতন এর সাধারন সম্পাদক সনৎ চক্রবর্তী লিটু, সিনিয়র সাংবাদিক রতন সিং, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, দিনাজপুর সঙ্গীত শিল্পী পরিষদ এর উপদেষ্টা আবু বকর সিদ্দিক প্রমুখ।

এর আগে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত, নৃত্য ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd