• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হিলিতে ‘অজিত রায়: এক বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন দিনাজপুরে বিনামূল্যে সুফলভোগী নারীদের মাঝে ছাগল বিতরণ দিনাজপুরে পরিবেশক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে ঢাকায় মানববন্ধন মাদকমুক্ত সমাজের দাবিতে দিনাজপুরে এলাকাবাসীর গণআন্দোলন শারদীয় পূনর্মিলনীতে দিনাজপুরে আলোচনা সভা, সম্মাননা প্রদান দিনাজপুরে দুই সহস্রাধিক কণ্ঠে পবিত্র বেদ, চণ্ডী ও গীতাপাঠ দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক অনুষ্ঠিত ২৯ বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

হিলিতে ‘অজিত রায়: এক বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের হাকিমপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অজিত রায়ের জীবন ও মুক্তিযুদ্ধের অবদান নিয়ে প্রকাশিত ‘অজিত রায়: এক বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়েছে।

১৩ নভেম্বর শুক্রবার বিকেলে হিলির নবারুণ পাঠাগার ও ক্লাবে দিনাজপুর লেখক ফোরামের উদ্যোগে মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে অজিত রায়ের স্মৃতিচারণ করে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন রাজ, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম মন্ডল, বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন, দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাধারণ সম্পাদক অদিতি রায়, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাংবাদিক মো. আলতাফ হোসেন, জাহিদুল ইসলাম, সমাজকর্মী হাসান চৌধুরী মধু, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এস, এম হায়দার, সংস্কৃতিকর্মী মুসাদ্দিক হোসেন হিমু, সঙ্গীত প্রশিক্ষক ও হাকিমপুর শিল্পকলা একাডেমীর দায়িত্বপ্রাপ্ত মুসফুকির রহমান বকুল, সাংবাদিক হালিম আল রাজী প্রমুখ।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষক বেলাল উদ্দিন, বাচিকশিল্পী আনিসুর রহমান আনিস, শিক্ষক হাফিজার রহমান, বাংলা হোপ স্কুলের প্রধান শিক্ষক উমাকান্ত রায়, সমাজকর্মী মিনু রায়, সাংবাদিক এম এ আজিজ, সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের সাহসিকতা, দেশপ্রেম, আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। বীর মুক্তিযোদ্ধা অজিত রায়ের জীবনীগ্রন্থ প্রকাশের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানো হয়েছে।

বক্তাগণ আরো বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান শুধু স্মরণ করলেই হবে না, তাঁদের জীবন ও সংগ্রামের ইতিহাস লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। এ ধরনের জীবনীগ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে সহায়তা করবে।
অতিথিরা বলেন, অজিত রায় এলাকার উন্নয়নে যথেষ্ট ভুমিকা রেখেছেন। তিনি বিরামপুর জেলা বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন করেছেন। হিলি রেল রেলস্টেশনে ট্রেন দাঁড়ানোর দাবী জানিয়ে আমরণ অনশন করেন। চড়ারহাট গণহত্যায় শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণে আমরণ অনশন করেন ও একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন সুবিধা প্রদানের দাবীতেও আমরণ অনশন করেছেন। তাঁর কর্ম আজও মানুষের মধ্যে চিরস্মরনীয় হয়ে আছে এবং থাকবে।

বক্তাদের কেউ কেউ অভিযোগ করেন যে, স্বাধীনতার ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। স্বাধীনতার ইতিহাস নিয়ে বিতর্ক করা হচ্ছে। অথচ স্বাধীনতার ইতিহাস নিয়ে বিতর্ক পৃথিবীর কোথাও নাই। বক্তারা বলেন, স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযোদ্ধারা জাতির সম্পদ। কাজেই স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কোন বিতর্ক করা ঠিক হবে না।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতি কর্মী রিতা হেমরম দেশাত্মবোধক গান গেয়ে শোনান। অনুষ্ঠান সঞ্চালন করেন বীর মুক্তিযোদ্ধা অজিত রায়ের কন্যা, শিক্ষিকা প্রিয়াঙ্কা রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd