• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত প্রতিবন্ধী শিশু ও যুবদের ”অন্তর্ভূক্তি মূলক ক্রীড়া প্রতিযোগিতা দিনাজপুরে সুরের আকাশের গজল সন্ধ্যা বিরল ও হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হিলিতে ‘অজিত রায়: এক বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন দিনাজপুরে বিনামূল্যে সুফলভোগী নারীদের মাঝে ছাগল বিতরণ দিনাজপুরে পরিবেশক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে ঢাকায় মানববন্ধন মাদকমুক্ত সমাজের দাবিতে দিনাজপুরে এলাকাবাসীর গণআন্দোলন

দিনাজপুরে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ৪৭ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ডেমক্রেসিওয়াচের উদ্যোগে ইয়ুথ কানেক্ট ইয়ুথ এন্টারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় দিনাজপুরে ২৬টি সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা নিয়ে গ্রীন বিজনেস আইডিয়া শোকেজিং ও পিচিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর শনিবার দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা তাঁদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা, উদ্যোগের সম্ভাবনা, বাস্তবায়ন পরিকল্পনা এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার বিষয়গুলো বিচারক প্যানেলের সামনে উপস্থাপন করেন। রাখী গোপাল দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন স্যাম মহিউদ্দিন মঈন।

অনুষ্ঠানে অতিথি ও পিচিং সেশনের বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মন্জুর মোর্শেদ সুমন, কম্প্রিহেনসিভ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর সিইও কবি ইঞ্জিনিয়ার রেজা হক, দিনাজপুর বিসিক এর প্রমোশন কর্মকর্তা ইমরান আলী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদ গোলাম নবী দুলাল, জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক আজহারুল আজাদ জুয়েল, ঝুট ওয়াল্ড ‘র সিও ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা শিউলি আক্তার জুতি, খানসামা টিটিসির প্রশিক্ষক আরিফা খাতুন, রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মকিদ হায়দার শিপন, ব্র্যাক ব্যাংকের সিনিয়র অফিসার শাহেদুল্লাহ আলিম, ডেমোক্রেসি ওয়াক্তের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর আব্দুস সেলিম।

বিচারক প্যানেল অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা, উদ্ভাবনী সক্ষমতা, বাজার সম্ভাবনা, আর্থিক পরিকল্পনা এবং উদ্যোগগুলোর বাস্তবায়নযোগ্যতা মূল্যায়ন করেন। পাশাপাশি তাঁরা তরুণদের ব্যবসায়িক ধারণাগুলোকে আরও কার্যকর ও টেকসই করে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd