দিনাজপুরের কাহারোলে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা ও জি.আর চাল বিতরণ করা হয়েছে।
আজ বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম
হলে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাহারোল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপারমোঃ মনিরুজামান, কাহারোল থানার ওসি মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ জনাব আলী সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা
বাদশা, সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফন্টের সভাপতি নির্মল কুমার রায়সহ উপজেলার ছয়টি ইউনিয়নের দুর্গাপুজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগণকে ৯৭টি দুর্গা পূজা মন্ডপের জি.আর এর চাল প্রদান করা হয়।