অক্টোবর সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে ৮ অক্টোবর-২০২৬ বৃহস্পতিবার সকাল দশটায় শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন দিনাজপুর আল- আমিন ইনস্টিটিউট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম, আল- আমিন ইনস্টিটিউট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম, সহকারী শিক্ষক নাহিদ ফারজানা, লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার , অফিস সহকারী আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ রোপণ করা হয।