• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

কাহারোলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ২৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক নারীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের কাহারোলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস
পালিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর’২৬)উপজেলা প্রশাসনের
তত্ত¡াবধানে এবং এনজিও পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে- বিএমজেড ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় অত্র উপজেলার রসুলপুর, মুকুন্দপুর ও তারগাঁও ইউনিয়ন এবং বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার
মোকলেদা খাতুন মীম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ ইশতিয়াক আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান সরকার, রসুলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাসেল, পল্লীশ্রী প্রকল্পের ইউনিট ম্যানেজার মো. মন্তাজুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান প্রমুখ, সাদীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ শামীমা পারভীন রনি, সিএসও সদস্য ও স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন, ফিন্যান্সিয়াল অফিসার অবিনাশ চন্দ্র রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd