• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান

ইউসুফ আলী, দিনাজপুর / ৮৮ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজঃ-১১৬৭-এর প্রয়াত ৩০ শ্রমিকের পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা হিসেবে মোট ১৫ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

রোববার ২৩ আগস্ট-২০২৬ দিনাজপুর শহরের সুইহারীস্থ জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রয়াত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা এ আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় সৈয়দ শওকত আলী তোতা বলেন, প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনের দায়িত্ব ও মানবিক কর্তব্য। শ্রমিকরা কর্মজীবনে পরিবহন ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু অনেক ক্ষেত্রেই তারা তাদের শ্রমের ন্যায্য মূল্য ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, শ্রমিকদের রুটি-রুজি ও ন্যায্য পাওনার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা জরুরি। প্রয়াত শ্রমিকদের পরিবারের জন্য এ ধরনের এককালীন আর্থিক সহযোগিতা সংগঠনের একটি চলমান কার্যক্রম বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির অর্থ সচিব মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান বিপ্লব, সদস্য আফজাল হোসেন, মোঃ স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মোঃ মজিবুর রহমান মজিব, মো. হালিম বাবু ও সৈয়দ খালিদ। এছাড়াও ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের কল্যাণ ও প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd