• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

অরুণ সভাপতি ও বিপু সাধারণ সম্পাদক নির্বাচিত 

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ারস এন্ড স্কোরাস এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার নির্বাচনে প্রশান্ত কুমার অরুন সভাপতি ও সৈয়দ আসাদুর রহমান বিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রেহাতুল ইসলাম খোকা ফলাফল ঘোষণা করেন।
আজ শুক্রবার দিনাজপুর স্টেডিয়ামে দুপুর ২ টা থেকে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশের  ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরারস এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে মোট ১৫ টি পদের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে।

ছবি: সাহেব আলী

নির্বাচনে মোট ২৪টি ভোটের মধ্যে ১৯ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে প্রশান্ত কুমার অরুন পেয়েছেন ১৯ ভোট, প্রতিদ্বন্দ্বী আরিফুল আলম পল্লব ০ ভোট, সাধারণ সম্পাদক পদে আজাদুর রহমান বিপু পেয়েছেন ১৯ ভোট তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর হোসেন বাপ্পি পেয়েছে শূন্য।
যারা নির্বাচিত হয়েছেন-সভাপতি প্রশান্ত কুমার অরুণ, সহ-সভাপতি গোলাম রব্বানী পাটোয়ারী পাভেল, সাধারণ সম্পাদক আজাদুর রহমান বিপু, সহকারী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান তালুকদার মাসুম ও মোঃ ইমাম হোসেন,কোষাধক্ষ্য  রিয়াসাদুজ্জামান জিসান,দপ্তর সম্পাদক  সোহেল রানা মুরাদ। নির্বাহী সদস্য মুরাদ এ কিউ খান, সৈয়দ ইসমাইল হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম,মো.রতন,মামুনুর রশিদ বিন্দু, জাকির হোসেন মুন্না ও পবিত্রা রায়।
নির্বাচন পরিচালক কমিটির সদস্য ছিলেন সানজিদ সাহা দীপ ও আনোয়ারুল ইসলাম সুমি।
নির্বাচন চলাকালীন পর্যবেক্ষক হিসাবে জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল , সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, হাসানুজ্জামান উজ্জ্বল ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম নবী দুলাল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd