• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় রঙ পেন্সিল আর্ট একাডেমী জিও-এনজিও সকলকে নিয়ে কাজ করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব -সদর ইউএনও কাহারোলে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম সভা অনুষ্ঠিত দিনাজপুরে সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা  দিনাজপুরে মাসিক স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ক্যাম্পেইন দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত  চুড়িপট্টিতে জায়গা দখলে দ্রুত বিচার আইনে মামলায় পিবিআই-এর তদন্ত প্রতিবেদন দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি ছাগল, হুইল চেয়ার ও ফলজ গাছ বিতরণ করলেন শহর সমাজসেবা অফিসার

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় রঙ পেন্সিল আর্ট একাডেমী

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ৭৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারি আবরার জাহিন স্বচ্ছসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দিনাজপুরের রঙ পেন্সিল আর্ট একাডেমী।

৩০ জুলাই বৃহস্পতিবার রাতে রঙ পেন্সিল আর্ট একাডেমী কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগীয় প্রধান, কবি ও গবেষক আলী ছায়েদ, দিনাজপুর লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও হাজী মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী কন্ট্রোলার অদিতি রায়, লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও ইসলামিয়া মহিলা কলেজের সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানী মিয়া, লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন রানু এবং অম্বিকা সাংস্কৃতিক পরিবারের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ডোফুড়া)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রঙ পেন্সিল আর্ট একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক রাকিউর রহমান পায়েল। সঞ্চালন করেন সাংবাদিক ও কবি মামুনুর রহমান জুয়েল।

অতিথিগণ বক্তব্যে বলেন যে, রঙ পেন্সিল আর্ট একাডেমীর শিক্ষার্থীরা দেশজুড়ে ধারাবাহিকভাবে যে কৃতিত্ব প্রদর্শন করছে তা দিনাজপুরের জন্য অত্যন্ত গর্বের। রং পেন্সিলের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে অতিথিগণ তাদের বক্তব্যে এমনটাই প্রত্যাশা করেন।

সভাপতির বক্তব্যে দিনাজপুর লেখক ফোরাম এর সভাপতি আজহারুল আজাদ জুয়েল বলেন, রঙ পেন্সিলের কৃতিত্বে আমরা অভিভূত। আমরা চাই রঙ পেন্সিলের শিক্ষার্থী সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ভালো করুক এবং জাতীয় পর্যায়ে কৃতিত্ব প্রদর্শন করুক। দিনাজপুরের লিটন দাস যেভাবে কৃতিত্ব দেখিয়ে চলছে ক্রিকেটে, সেই রকম ভালো কিছু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চিত্রাংকন শিল্পীরা দিনাজপুরের মুখ আরো উজ্জ্বল করবে এমনটাই আশা করি। তিনি শিক্ষার্থীদের গল্প, কবিতা, ছড়া লেখার মাধ্যমে সাহিত্য চর্চাতেও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন সৃজনশীল মন মানুষকে নিষ্পাপ রাখে।

অনুষ্ঠানে মাদকদ্রব্য বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় রং পেন্সিলের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও রজনীগন্ধা উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত ও পুরস্কৃতরা হলেন: ঘ-গ্রুপ- থেকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী আবরার জাহিন স্বচ্ছ, জেলা পর্যায়ে ক-গ্রুপ হতে প্রথম: সিয়ারা ইসলাম, দ্বিতীয়: সাবরিন সাবা, তৃতীয়: মিফতাহুল জান্নাত মেহেক। খ-গ্রুপ- প্রথম: পাংখুরি আগরওয়ালা, তৃতীয়: সাওলা সাফিন সাবা। গ-গ্রুপ- প্রথম: ওয়াজিহা রহমান, তৃতীয়: জারিন সুবাহ শারীকা। সংবর্ধনা অনুষ্ঠান সামগ্রিকভাবে তত্ত্বাবধান করেন দিনাজপুর রঙ পেন্সিল আর্ট একাডেমীর সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক মুর্শিদা পারভীন মিরা ও রাফিউর রহমান মিশু ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd