উৎসব মুখর পরিবেশে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে ৪৫ জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রবিবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ইউনিয়ন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জুলফিকার হোসেন,সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল ও শহিদুল ইসলাম নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কমিশনার জানান, সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন,সড়ক সম্পাদক পদে ২ জন, সহ সড়ক সম্পাদক পদে ২ জন, প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক পদে ৩ জন, কার্যকরী সদস্য পদে ১৬ জনসহ মোট ৪৫ জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

ছবি: পল্লীবার্তা
এর আগে ১৭ ও ১৮ জুলাই দুইদিনে ৪৬ জন মনোনয়নপ্রত্যাশী সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একজন মনোনয়ন প্রত্যাশী তার মনোনয়নপত্র দাখিল করেন নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান,ঘোষিত তফসিল অনুযায়ী ২০ জুলাই যাচাই-বাছাই, ২১ জুলাই বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে লিখিত আপত্তি গ্রহণ, আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে। ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ জুলাই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের পাশাপাশি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৭ জুলাই নমুনা ব্যালট পেপার প্রকাশ ও যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। আগামী ১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুরের নভারা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।