দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন কাল রবিবার।
এর আগে উৎসব মুখর পরিবেশে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে পদ প্রত্যাশীদের মনোনয়নপত্র কেনার হিড়িক পড়ে। মনোয়নপত্র বিক্রির প্রথম দিনেই ৪১ জন মনোনয়ন প্রত্যাশী ফরম নিয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইউনিয়নের কার্যালয় থেকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জুলফিকার হোসেন,সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল ও শহিদুল ইসলাম নিকট হতে মনোনয়ন প্রত্যাশীরা ফরম ক্রয় করেন। শেষদিন শনিবার সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন নির্বাচন কমিশনার।
প্রধান নির্বাচন কমিশনার জানান,ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ জুলাই রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এছাড়াও ২০ জুলাই যাচাই-বাছাই, ২১ জুলাই বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে লিখিত আপত্তি গ্রহণ, আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে। ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ জুলাই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের পাশাপাশি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৭ জুলাই নমুনা ব্যালট পেপার প্রকাশ ও যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। আগামী ১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুরের নাভারা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান।