• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাক / ৫৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ছবি: পল্লীবার্তা

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত ৭ দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম।

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষমেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাজহারুল ইসলাম।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ। বাংলাদেশ বেতার রংপুর এর সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ।

এর আগে বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। তারপর মুল ফটকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। আর আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন ও স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি।

প্রসঙ্গত, বৃক্ষ মেলায় সরকারি-বেসরকারীসহ ৩৩টি প্রতিষ্ঠান অংশ নিয়ে প্রাণবন্ত করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd