• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

হুইপ আখতারুজ্জামান মিয়ার শ্রদ্ধেয় বড় ভাইয়ের মৃত্যুতে জিয়া হার্ট ফাউন্ডেশনের শোক

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ৮ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

গভীর দুঃখ ও বেদনার সাথে জানানো যাচ্ছে যে, জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া’র শ্রদ্ধেয় বড় ভাই আসাদুজ্জামান মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শুক্রবার (১৯ জুন-২০২৬) বিকেল ৫ টা ৪৮ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এই অকাল মৃত্যুতে জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ সহযোগি প্রতিষ্ঠান সমূহ গভীর শোক প্রকাশ করেছেন।

 

মরহুমের এই আকস্মিক মৃত্যুতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস সকল অঙ্গ প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে জিয়া হার্ট ফাউনেন্ডশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক এবং সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এক শোক বার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

 

নেতৃবৃন্দ জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর সকল অঙ্গ প্রতিষ্ঠানসমূহের পক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরম করুণাময় আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd