• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুরে দশ ভিক্ষুককে পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ছবি: পল্লীবার্তা

দিনাজপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ দৃষ্টির লক্ষ্যে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য বিকল্প কর্মসংস্থানের মালামাল ও নগদ অর্থ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) জেলা সমাজসেবা কার্যালয়ের নিচতলায় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মালামাল ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই মালামাল ও নগদ অর্থ দ্বারা আপনারা ব্যবসার উন্নয়ন ঘটাবেন। পুজি বাড়িয়ে আরও অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার এই অর্থ প্রদান করছেন। ব্যবসার অগ্রগতি সম্পর্কে আমরা নিয়মিত দেখভাল করব। যারা পুজি নস্ট করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখবেন দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ¯্রােতধারায় আনতে সরকার ভিক্ষুকদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের প্রকল্প চালু করেছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, সহকারী পরিচালক মো. মুনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।

বক্তব্যশেষে প্রধান অতিথি দুইজন ভিক্ষুককে ভ্যানে করে মুরগি ব্যবসা করার জন্য ব্যবসার উপকরণ ও নগদ অর্থ প্রদান, ৩ জন ভিক্ষুককে বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রের জন্য কাপড় ও নগদ অর্থ, ১ জন ভিক্ষুককে মুদি ব্যবসার জন্য দোকানের মালামাল ও নগদ অর্থ, ১ জন ভিক্ষুককে ভাংড়ি ব্যবসার জন্য একটি ভ্যান ও নগদ অর্থ এবং ৩ জন ভিক্ষুককে গরু-ছাগল পালনের জন্য নগদ অর্থ প্রদান করেন।

অনুষ্ঠানশেষে শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম বলেন, আমরা ভিক্ষুকদের যাচাই-বাছাই করে ১০ জনকে নির্বাচিত করেছি। আমাদের বিশ্বাস তারা এই ব্যবসা ঠিকমত পরিচালনা করতে পারলে তাদের আর কোনদিন ভিক্ষা করতে হবে না। তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd