• রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরসহ ৩ জেলার টিসিবি ডিলারের সংবাদ সম্মেলন

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ২৯ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

অবৈধ পন্থায় টিসিবির ডিলারশীপ অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার টিসিবির ১২৪ ডিলার।
আজ শনিবার বিকেল ৫টার দিকে দিনাজপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তারা। এসময় তারা অনতিবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারসহ দেশব্যাপী পুরাতন ডিলারদের ডিলারশীপ নবায়নের সিদ্ধান্ত গ্রহণ পূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করার আবেদন জানান। নয়তো আগামী দিনে দেশব্যাপী মানববন্ধনসহ সচিবালয় ঘেরাও এবং কঠোর কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন টিসিবির ডিলার মোস্তাকিম সরকার। এসময় টিসিবির ডিলার জাহাঙ্গীর আলম, আহসানুল হক হাসান, আরমান ওয়ালিদ, মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, হঠাৎ করেই গত ০১ জুন প্রকাশিত টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা (সংশোধিত) ২০২৫ এর বিজ্ঞপ্তির ৬নং কলামে ‘ঝ’ দফার (ওওও) নং উপদফায় উল্লেখ করা হয়েছে যে, ডিলার নিয়োগের সংশোধিত গাইড লাইন ২০২১ অনুসারে এর আলোকে নিয়োগপ্রাপ্ত ২০২৬ সালের জুন পর্যন্ত নবায়নযোগ্য ডিলারদের ডিলারশীপ নবায়ন করা হবে না।
আমরা বৈধ প্রক্রিয়ায় ডিলারশীপ নবায়নের নির্দিষ্ট মেয়াদের মধ্যে নবায়নের আবেদন করেছি। ইতিমধ্যে সকল ডিলারগণের আবেদন একাধিকবার যাচাই-বাছাই নবায়নের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শুধুমাত্র নিয়োগ প্রদানের প্রক্রিয়া চলমান অবস্থায় রয়েছে। কিন্তু নবায়নযোগ্য ডিলারদের ডিলারশীপ নবায়ন করা হবে না মর্মে যে হঠকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে এতে করে দিনাজপুর জেলার ৭২ জন, ঠাকুরগাঁও জেলার ৪২ জন এবং পঞ্চগড় জেলার ১০ জন তাদের টিসিবির ডিলারশীপ নবায়ন করতে পারছি না।
আমরা ২০২১ সালে নিয়োগ প্রাপ্তির পর থেকে এখন পর্যন্ত ডিলারশীপের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছি। সেক্ষেত্রে কোনো ডিলার কোনো প্রকার শর্ত ভঙ্গ করলে কিংবা বে-আইনী কোনো কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট থাকলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণের এখতিয়ার রাখেন। কিন্তু নবায়নের আবেদন ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্নে পর গত ০১ জুন তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের বেআইনী প্রক্রিয়ায় এই ডিলারশীপ বাতিলের সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারসহ দেশব্যাপী পুরাতন ডিলারদের ডিলারশীপ নবায়নের সিদ্ধান্ত গ্রহণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। নতুবা আগামী দিনে দেশব্যাপী মানববন্ধনসহ সচিবালয় ঘেরাও এবং কঠোর কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd