পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দিনাজপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২৯ মে ২০২৬ শুক্রবার দিনাজপুর শহরের বটতলী (ট্রাক টার্মিনাল) মাঠ প্রাঙ্গনে মাদক বিরোধী তরুণ সংঘের আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিসালাত ইসলাম সজীব। উদ্বোধক ছিলেন ট্রাক টার্মিনাল বটতলী শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর। উদ্বোধনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, সবাই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে তা নয়,, খেলোয়াড়রাও দেশের নাম বিশে^র কাছে তুলে ধরে দেশকে আলোকিত করছে। এই সমাজকে এগিয়ে নেয়ার জন্য খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হবে। তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
প্রধান বক্তা মোঃ রিসালাত ইসলাম সজীব বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই। মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট যুব সমাজকে মাদক থেকে দুরে রাখবে। যুব সমাজ এদেশের ভবিষ্যৎ কান্ডারী। তাদেরকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। মাদক মুক্ত থাকতে হলে বেশি বেশি করে খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শুভ, দিনাজপুর জেলা কৃষকদলের দপ্তর সম্পপাদক মোঃ মমতাজুল আলম, চেহেলগাজী ইউনিয়নস কৃষকদলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, যুবদল নেতা ইয়াছিন আরাফাত, নুর আলম সোহেল, মোঃ শামিম, বাইতুল ইসলাম জামে মসজিদের সভাপতি সাব্বির আলী, সাবেক মেম্মার নাছিমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ এসময় উপস্থিত ছিলেন মাদক বিরোধী তরুণ সংঘের জাকির হোসেন ওয়াহিদ, হাফিজুল ইসলাম, অন্তর আলী, আরজু, মিম, মিনহাজ, রবিউল, নওশাদ প্রমুখ।
খেলায় ৬টি দল অংশগ্রহণ করবে।উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরান স্টোর ও দবির স্টোর। রেফারি ছিলেন জি এফ এ একাডেমীর কোচ বাদশা। ধারাভাষ্যকার ছিলেন সাহেদ আলী।
ফুটবল টুর্নামেন্টের অন্যান্য দলগুলো হলো বটতলী ইয়াসমিন মোটর,হাফিজুল তেহরি হাউস,বন্ধু একাদশ ও লাল টি ষ্টোর। আগামী ৩১ তারিখ একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ একটি খাসি প্রদান করা হবে এবং রানার্সআপ দলকে ট্রফি সহ একটি রাজহাঁস তুলে দেওয়া হবে।