মেহেদির রং এ রাঙ্গিয়ে সমাজকে তথা দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার দিনাজপুরে তিন দিনব্যাপী মেহেদী কারনিভাল ২.০ ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব উদ্বোধন করলেন দিনাজপুর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রায় হারিয়ে যাওয়া রং, ঐতিহ্য, সংস্কৃতি ও নানন্দিকতাকে ফিরিয়ে নতুন প্রজন্মের তরুণ তরুণীদের এ আয়োজন মুগ্ধ করে তুলেছে দিনাজপুরবাসীকে। আয়োজক রুবাইয়াত মীর শহীদ ও মায়মুন রহমান জানান,নতুন প্রজন্ম বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। মনের আনন্দ হারিয়ে যাচ্ছে। মনের আনন্দকে ফিরিয়ে আনতে মেহেদির সুগন্ধি ও লাল রঙের আভা কলুষ মুক্ত করতে পারে এ সমাজকে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য ও প্রত্যাশা।

সমীক্ষণ ও ড্রিম ড্রেজলার কর্তৃক আয়োজিত মেহেদী কারনিভাল ২.০ এ উৎসবে মেহেদী আর্টিস্ট ছিলেন ৪০ জন, ১০টি স্টল।মেহেদী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৫৫ প্রতিযোগী।
আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এমপি জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন এমপির সহধর্মিনী নূর শামিম বেগম, দিনাজপুর চেম্বার অফ কমার্সের পরিচালক রুবেল ইসলাম, দিনাজপুর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সদস্য নঈম ইসলাম। সঞ্চালনায় ছিলেন রুবাইয়াত মীর শহীদ।