• রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ দিনাজপুর আইডিইবি’র নির্বাহী কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত দিনাজপুরে ডিআইএসটির জমকালো বিতর্ক প্রতিযোগিতা বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ৯ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল-আমিন (১৬), মোখলেসপুর গ্রামের ছলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) এবং আফসাড়াবাদ কলোনির মদাগাড়ীর সমসের উদ্দিনের ছেলে কাইউম (২০)।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল পৌনে নয়টার দিকে দিনাজপুরগামী একটি (ঢাকা মেট্টো- ট ২৪-২৫৫৯) ট্রাকটি সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের তিন যাত্রী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অপর দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ওসি বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd