• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চুড়িপট্টিতে জায়গা দখলে দ্রুত বিচার আইনে মামলায় পিবিআই-এর তদন্ত প্রতিবেদন দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি ছাগল, হুইল চেয়ার ও ফলজ গাছ বিতরণ করলেন শহর সমাজসেবা অফিসার খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত প্রশাসনের সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম সভা জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন হেমায়েত আলি স্মরণে দিনাজপুরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পূণঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

গোপাল চন্দ্র রায় ও স্ত্রীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১৫৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

দিনাজপুর কাহারোল উপজেলার ডাবোর এলাকায় ভূয়া মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, স্ত্রী সুধা রানী রায়কে উকিল পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখানো, মিথ্যা অপহরণ মামলা সাজিয়ে নিরিহ মানুষের কাছ থেকে টাকা দাবি ও সমাজের সম্পৃতি বিনষ্টকারী গোপাল চন্দ্র রায় ও স্ত্রী সুধা রানী রায় এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন ওই এলাকার ভুক্তভোগীরা।

গেল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কাহারোল উপজেলার ডাবোর এলাকাবাসী (বীরগঞ্জ-পীরগঞ্জ) জয়নন্দ হাট বাস স্ট্যান্ড সড়কে ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন।

মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময় বক্তব্য রাখেন বিএনপির নেতা আরিফ চৌধুরী, স্থানীয় সমাজসেবক ইন্দ্রজিৎ রায়, মোঃ ফজলুল হক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোহেল রনি, মোঃ রুবেল ইসলামসহ স্থানীয় অন্যান্য ভুক্তভোগীরা।

গোপাল চন্দ্র রায় ও তার স্ত্রীর বিরুদ্ধে সুবিচার চেয়ে ওই এলাকার ভুক্তভোগীরা দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য, দিনাজপুর জেলা প্রশাসক, দিনাজপুর পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার কাহারোল (সার্কেল), কাহারোল থানা ওসি, সহকারি কমিশনার (ভুমি), উপজেলা সাব-রেজিষ্টার, ডাবোর ইউপি চেয়ারম্যান, ডাবোর ইউনিয়ন ভুমি অফিস সহ বিভিন্ন দপ্তরে এর প্রতিকার চেয়ে অনুলিপি প্রেরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd