• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ দিনাজপুর আইডিইবি’র নির্বাহী কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত দিনাজপুরে ডিআইএসটির জমকালো বিতর্ক প্রতিযোগিতা বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর: / ১৬ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউট এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৩মে-২০২৬ শনিবার সকাল ১১ টায় শহরের জেলরোডস্থ দিনাজপুর ইনস্টিটিউট এর আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন -২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ইনস্টিটিউট এর সভাপতি আব্দুস সামাদ ।

প্রথমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এরপর বেলুন- ফেস্টুন উড়িয়ে ৩৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ মিরাজূল ইসলাম ও গীতা পাঠ করেন অংকন দত্ত।

দিনাজপুর ইনস্টিটিউটের যে সকল সম্মানিত সদস্য বিগত দিনে মৃত্যুবরণ করেছেন আ.ন.ম গোলাম রব্বানী, সুনীল চক্রবর্তী, এনায়েত এ মওলা জিন্নাহ, বাবু সত্য ঘোষ ও আব্দুর রহিম সহ অন্যান্য সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে শোক প্রস্তাব উপস্থাপন করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অভ্যর্থনা কমিটির আহবায়ক মোঃ মোকাররম হোসেন। সভাপতির বক্তব্যে রাখেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ।

বিগত সভায় সিদ্ধান্তবলি পাঠ ও অনুমোদন বিষয়ে উপস্থাপনা করেন আতিকুর রহমান নিউ। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু। কোষাধ্যক্ষ কর্তৃক আয়- ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদনের জন্য উপস্থাপন করেন মকশেদ আলী মঙ্গোলিয়া। অডিটরের রিপোর্ট পেশ ও অনুমোদন আগামী বছরের জন্য বহিরাঙ্গন অডিটর নিয়োগ ও অডিটর সন্মানি ভাতা প্রদানের লক্ষ্যে পেশ ও অনুমোদনের জন্য উপস্থাপন করেন আতিকুর রহমান নিউ। বাজেট পেশ ও অনুমোদনের জন্য উপস্থাপন করেন বাবু অশোক কুমার কুন্ডু।

সভাপতির অনুমতি সাপেক্ষে প্রতিবেদনের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম ও সদস্য একেএম মেহেরুল্লাহ বাদল।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি কে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। এসময় দিনাজপুর ইনস্টিটিউটের সম্মানীত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষে আগামী ২০২৬-২০২৯ তিন বছর মেয়াদী দিনাজপুর ইনস্টিটিউট এর কার্যনির্বাহী নতুন কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ নাজমুল হক ।

কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, শহিদুর রহমান পাটোয়ারী মোহন, প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আলমগীর, সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম, মোঃ আবুল কালাম আজাদ, আতিকুর রহমান নিউ, কোষাধ্যক্ষ মোঃ মকশেদ আলী মঙ্গোলিয়া, আভ্যন্তরীণ হিসাব পরীক্ষক কুমার কুন্ডু, ক্রীড়া সম্পাদক মোঃ রায়হানুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সরদার মোহাম্মদ শফিউল আলম বুলবুল, কার্য নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে শামসুজ্জামান চৌধুরী বাবু, রেজা হুমায়ুন ফারুক, এ্যাডঃ নুরুল ইসলাম, এ্যাডঃ আব্দুস সাঈদ, এডভোকেট আমিরুল ইসলাম তুফান, এ কে এম মেহেরুল্লাহ বাদল, মোঃ শামীম শেখ, মোহাম্মদ নুরুজ্জামান, মনজুর মুর্শেদ সুমন, সমীরণ কুমার ঘোষ ও ইসলাম উদ্দিন আহমেদ বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd