• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা স্বাভাবিক মৃত‍্যুকে অস্বাভাবিক ঘটনায় পরিণত করে শিক্ষকদের দায়ী? দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসে দিনাজপুরে র‍্যালি দিনাজপুরে তাঁতী দলের ৮১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন ধ্রুব পরিষদ এর বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণ

নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ১২৭ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী পারাপারের সময় পানিতে ডুবে এক
বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত সাখাওয়াত (৬৫) উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকার মৃত মমদেলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৫ মে) সকালে সাখাওয়াত তার
পালিত হাঁসগুলোকে নদী পার করে ওপার থেকে এপারে আনতে যান। এসময় নদীর মাঝপথে তিনি গভীর পানিতে পড়ে যায় । স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।
এদিকে সাখাওয়াতের মৃত্যুতে শালিকাদহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd