• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  • [gtranslate]

ভাইস প্রেসিডেন্ট হলেন দিনাজপুরের সমীরণ ঘোষ

রফিক প্লাবন, দিনাজপুর: / ২৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এবং রংপুর বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দিনাজপুরের কৃতি ক্রীড়া সংগঠক সমীরণ ঘোষ।

শনিবার (২ মে ২০২৬) বেলা ১১টায় ঢাকার উত্তরায় বাংলাদেশ ক্লাব বাড়ৃি নং ৩৬, রোড নং ৯, সেক্টর নং ৪ এ ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতি, বাংলাদেশ-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সমীরণ ঘোষ গুরুত্বপূর্ণ এই দুই দায়িত্ব লাভ করেন।

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এড. ফজলে রাব্বি বাবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এস কে এম জাহাঙ্গীর আলম।

সমীরণ ঘোষ দীর্ঘদিন ধরে দিনাজপুরসহ উত্তরাঞ্চলে ভলিবল খেলাধুলার উন্নয়ন ও ক্রীড়া সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এই মনোনয়নে দিনাজপুরের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রতিক্রিয়ায় সমীরণ ঘোষ বলেন, ভলিবল খেলোয়াড়দের কল্যাণ ও দেশের ভলিবল অঙ্গনের উন্নয়নে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। এ জন্য তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd