• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে স্বাস্থ্য বিভাগের পরিদর্শন কমিটি

জিন্নাত হোসেন, দিনাজপুর / ১০৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

এমএসসি ইন নার্সিং, বিএসসি ইন মিডওয়াইফারি কোর্স চালু এবং বিএসসি ইন নার্সিং, পোষ্ট বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সেস এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের আসন বৃদ্ধি ও নবায়ন, ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং এ পুনরায় ভর্তি অনুমতি বিষয়ে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শন করেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রারের কার্যালয় হতে নার্সিং কলেজ/ইনস্টিটিউটে নার্সিং কোর্স চালু এবং আসন বৃদ্ধি ও নবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান পরিদর্শন কমিটি।

বুধবার (৬ মে ২০২৬) দিনাজপুর নার্সিং কলেজ পরিদর্শন করেন নার্সিং কলেজ/ইনস্টিটিউটে নার্সিং কোর্স চালু এবং আসন বৃদ্ধি ও নবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান পরিদর্শন কমিটির সভাপতি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব রাহেলা রহমত উল্লাহ, সদস্য সচিব বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ঢাকা’র ডেপুটি রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিন, কমিটির সদস্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ডাঃ আল মামুন আব্দুল্লাহ এবং কমিটির সদস্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রতিনিধি বদরুল আলম।

নার্সিং কলেজ/ইনস্টিটিউটে নার্সিং কোর্স চালু এবং আসন বৃদ্ধি ও নবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান পরিদর্শন কমিটির টিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর অধ্যক্ষ ড. শারমিন সাত্তার। এসময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান, সাধারন সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের আবু, ডাঃ মোঃ জিয়াউল হক, কেয়ার নার্সিং কলেজের সচিব মো. শাহজাহান আলী, শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রারের কার্যালয় হতে নার্সিং কলেজ/ইনস্টিটিউটে নার্সিং কোর্স চালু এবং আসন বৃদ্ধি ও নবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান পরিদর্শন কমিটি দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন ও মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd