• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুর মেডিকেল কলেজের নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাহেব আলী, দিনাজপুর: / ১৮৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিত ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ৩ মে রবিবার সকাল ৯টায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

দিনাজপুর মেডিকেল কলেজ আয়োজিত মালটিপারপাস অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ সেশন, ১ম বর্ষ, ৩৫ ব্যাচের শিক্ষার্থীদের এম.বি.বি.এস কোর্স-এর ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: সেখ সাদেক আলী।

বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান, নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, অধ্যাপক ডাঃ যোগেন্দ্র নাথ সরকার, অধ্যাপক ডাঃ জিয়াউল হাসান, ডাঃ পল্লব কুমার দাস, ডাঃ শাহাব আহমেদ হোস্টেল সুপার ডাঃ শাহ মোঃ ইসমাইল হোসেন, ডা. লায়লা ফেরদোস, সহকারী অধ্যাপক এনাটনি বিভাগ ডা. লিপিকা রানী অধিকারী প্রমুখ।

দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম দিনে ওরিয়েন্টেশন ও পরিচিত ক্লাস-এ ২০০ জন নবীন এমবিবিএস শিক্ষাথীর সাথে পরিচিতি পর্বসহ বর্তমান শিক্ষার্থী, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়াও প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকরা তাদের নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন এবং নবাগত ছাত্র-ছাত্রীদের শপথ পাঠ করান দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: সেখ সাদেক আলী। এর আগে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে সঞ্চালনে ছিলেন সহকারি অধ্যাপক ডাঃ আনিকা ফারহা, প্রভাষক ডাঃ শেখ আবিদা সুলতানা ও প্রভাষক ডাঃ মুহতাত আবিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd