• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মেডিকেল কলেজের নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত একশ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন  দিনাজপুর ইজিবাইক সোসাইটির ১১ দফা বাস্তবায়নের দাবি জমিতে ভূমিদস্যুর জোরপূর্বক আবাদ, অভিযোগেও মিলছে না ন্যায়বিচার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির স্বজন মিলছে না দিনাজপুরে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

একশ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ইউসুফ আলী, দিনাজপুর: / ১৪ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
১শ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

দিনাজপুরে একশ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

২ মে শনিবার রাতে দিনাজপুর শিশু একাডেমি অডিটরিয়ামে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ” কর্মসূচির আওতায় ১০০জন প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদপত্র এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদপত্র এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড: মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম। এসময় জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd