“নতুন দিনের প্রত্যাশায়…নাচবে বিশ্ব ভালোবাসায়”-এই শ্লোগানকে সামনে রেখে ২৯ এপ্রিল বুধবার বিকেল ৫টায় নাট্য সমিতির মঞ্চে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা দিনাজপুর জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা দিনাজপুর জেলা শাখার সভাপতি নীপা শেঠ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ রমহমতউল্লাহ রহমত। সূচনা বক্তব্য রাখেন নৃত্য উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব পল্লব সরকার ও উৎসবের আহবায়ক রওনক আরা হক নীপা।
উদ্বোধন অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ এর সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, অগ্নিলা নৃত্য নিকেতনের সভাপতি রেজভীন সারমিনাজ রুমানা, নৃত্য বিতানের সাধারন সম্পাদক মোঃ মাসুদ, উদীচীর সাধারন সম্পাদক সুজন দে, গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, সুইহারী সঙ্গীত নিকেতনের পরিচালক সনদ চক্রবর্তী লিটু, দোলনচাঁপার সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ, মনি মেলার পরিচালক নুরুল মতিন সৈকত, বিশিষ্ট নৃত্য শিল্পী কৃষ্ণা প্রিয়া মুর্মু, মোঃ মাসুদা খাতুন ও ছন্দা চক্রবর্তী।
আন্তর্জাতিক নৃত্য দিবসে যেসব সংগঠন নৃত্য পরিবেশন করেন তারা হলো- উদীচী, ভৈরবী, অগ্নিলা, নৃত্য বিতান, নৃত্য নিকেতন, হিহিড়ি পিপিড়ি আদিবাসী শিল্পীগোষ্ঠী, নৃত্য শিল্পী সংস্থা সহ অন্যান্য নৃত্য শিল্পীরা।
বক্তারা বলেন, নৃত্য শিল্পীর প্রয়াস এবং শৈল্পিক আবেদনকে সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান। নৃত্য কলা ছাড়া কোন সাংস্কৃতিক চর্চা সম্ভব নয়। তাই আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৃত্য চর্চায় সম্পৃক্ত করতে পারলে সমাজের সকল অন্ধকার দুর হবে এবং আলোকিত সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।