• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

প্রথমবার অংশ নিয়েই ফাইনালে দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আব্দুর রাজ্জাক / ১২০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
oplus_2

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ প্রথমবার অংশ নিয়েই ফাইনালে উঠেছে দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলটি। শুধু তাই নয়, দলটির কোমলমতি মেয়েরা অনুশীলন পেয়েছে মাত্র এক মাস। এতেই শক্তিশালী দলগুলোকে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে সদর উপজেলার সীমান্ত ঘেষা ১০নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি মেয়েরা।

গেল সোমবার বিকেলে দিনাজপুর শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বের খেলায় শক্তিশালী সুবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় প্রথমবার অংশ নেয়া দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলটি।

খেলার প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের খেলোয়াড় প্রিয়া রাণী ফ্রি কিক শটে সরাসরি প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেয়। এরপর পুরো খেলায় দাপুটের সাথে খেলে আরও কয়েকটি গোলের চেষ্টা ব্যর্থ হয় বিজয়ী দলের।

প্রিয়া রাণী ইউনিয়ন পর্যায়ের খেলায় ৫টি ও উপজেলা পর্যায়ের খেলায় ৪টি গোল করে সাফল্যের সিড়ি অতিক্রম করেছে বলে জানান দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ।

দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। ছবি: পল্লীবার্তা

তিনি প্রতিবেদককে জানান, আমি স্কুলের দায়িত্ব নেয়ার পর পড়ালেখার পাশাপাশি ক্রীড়ার ইভেন্টগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে জোর দেই। এরই অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে প্রথমে ইউনিয়ন পর্যায়ে বালক ও বালিকা দল চ্যাম্পিয়ন হয়ে উপজেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করে। এরপর উপজেলা পর্যায়ের খেলায় নিজেদের সেরা নৈপুণ্য দেখিয়ে বালক ও বালিকা দুইটি দলই আমরা সেমিফাইনাল পর্যন্ত পৌছি। কিন্তু বালক দলটি প্রতিপক্ষের সাথে গোল শুন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায়। এতে হেরে গেলেও বালিকা দলের খেলোয়াড়রা মাত্র এক মাসের অনুশীলন পেয়েও শক্তিশালী সুবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড়দের পুরো খেলায় নিজেদের আয়ত্তে রেখে শেষ হাসি হাসে। ফাইনালে নিয়ে যায় আমাদের এই বিদ্যালয়কে। তিনি বলেন, গেল মহান স্বাধীনতা দিবসের ডিসপ্লে-তে অংশ নিয়ে দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে।

প্রসঙ্গত, গেল রবিবার (২০ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করেন সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম। আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd