• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৩ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র
জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবির বলেছেন, লিগ্যাল এইড পাওয়ার একজনও যোগ্য
ব্যাক্তি যেন সরকারি আইনী সেবা থেকে বঞ্চিত না হয়। আইনগত সেবা প্রদান শুধু
আইনী সেবা নয় এটি একটি মানবিক সেবা। এই সেবাকে আমরা আরো
জনপ্রিয় ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই জিও-এনজিওসহ সর্বস্তরের
কর্মকর্তাদের সহযোগিতায়। অসহায় মানুষের আইনী সহায়তা ও ন্যায় বিচার
প্রতিষ্ঠার ক্ষেত্রে বার এবং বেঞ্চকে একসাথে কাজ করতে পারলে অনেক মামলা নিস্পতি
হতে পারে।
২৮ এপ্রিল মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটি দিনাজপুর এর আয়োজনে জেলা জজ
আদালত প্রাঙ্গন হতে পায়রা ও ফেস্টুন উড়িয়ে আনন্দমূখর পরিবেশের মধ্য দিয়ে বর্ণাঢ়্য
র‌্যালী ও শহীদ সোহেল-জগন্নাথ সম্মেল কক্ষে আলোচনাসভায় তিনি সভাপতির বক্তব্যে এ
কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব
ও জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সিভিল জজ ইসরাফিল আলম বলেন জেলা
লিগ্যাল এইড এর কার্যক্রম গতিশীল হওয়ায় জেলা লিগ্যাল এইড অফিসকে সরকার
অধিদপ্তর হিসেবে মূলায়ন করেছে। আমি দিনাজপুরে যোগদানের পর থেকে জেলা
লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও প্যানেল আইনজীবীদের নিয়ে অসহায় পিছিয়ে
পড়া জনগোষ্ঠীকে আইনী সেবা প্রদান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তারা
আইনি সেবা পাচ্ছে।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা
প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন
আসিফ ফোরদৌস। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.
এমাম আলী, সাধারন সম্পাদক এ্যাড. আবুল আল মোঃ মাহাবুবুর রহমান (ভুট্টো),
জেল সুপার আবু নুর মোঃ রেজা, উপবিভাগীয় প্রকৌঃ মোঃ দেলোয়ার মাহফুজ
সোহাগ, এ্যাড. মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. শাখাওয়াত হোসেন।
দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন বিঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ
ফিরোজ কবির, বিঞ্জ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল মোঃ হুমায়ন
কবির সরকার। অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সন্মননা ক্রেস্ট প্রদান করা
হয় প্যানেল আইনজীবী এ্যাড. আক্তার ও এ্যাড. মোঃ আব্দুল জব্বার। উপকারভোগীদের
মধ্যে বক্তব্য রাখেন সুইটি বেগম, সজিব ঘোষ ও ব্রাক এর জেলা ব্যবস্থাপক মোঃ ফজলুল
হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জুডিসিয়াল ম্যাসিস্ট্রেট মোঃ মোস্তানছির
রহমান ও জুডিসিয়াল ম্যাসিস্ট্রেট মাইশা তাহরীন। অনুষ্ঠানে জনসচেতনামূলক
মেহেদী পারভেজ সুইট এর রচিত বণ্ঠন নাটিকা
পরিবেশেন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন
করেন দিনাজপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা
জজ মোঃ আলমগীর, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম পুলিশ সুপার জেদান আল
মুসা, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ইসরাফিল আলমসহ অতিথিবৃন্দ।
র‌্যালী ও আলোচনাসভায় আইনজীবী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-
বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd