• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মালদহপট্টি ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিজয়-প্রমেল প্যানেল পুনরায় জয়ী দিনাজপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা দিনাজপুরে অসামাজিক কার্যকলাপে বাড়ির মালিকসহ আটক ৪ বৃক্ষ উপহার পেয়ে সিক্ত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম রঙ পেন্সিল আর্ট একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ডালে ডালে ঝুলে থাকা লাল সম্ভাবনার গল্প জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর উদ্যোগে বর্ষবরণ-১৪৩৩ অনুষ্ঠিত দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মালদহপট্টি ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিজয়-প্রমেল প্যানেল পুনরায় জয়ী

রফিক প্লাবন, দিনাজপুর: / ১৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মালদহপট্টি ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিজয়-প্রমেল প্যানেল পুনরায় জয়ী

দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী মালদহপট্টি ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী সভা-২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় ‘বিজয় চৌধুরী ও এম প্রমেল’ নেতৃত্বাধীন প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী তিন বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের সম্প্রীতি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সভার শুরুতেই সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত উপদেষ্টাদের ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ।

যথাযথ প্রক্রিয়ায় সভার কার্যক্রম শুরু হলে সমিতির সাধারণ সম্পাদক এম প্রমেল বিগত সাধারণ সভার রেজুলেশন ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। প্রতিবেদনের ওপর মুক্ত আলোচনায় সদস্যদের কোনো আপত্তি না থাকায় কণ্ঠভোটের মাধ্যমে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এরপর বিদায়ী সভাপতি বিজয় চৌধুরী পূর্বতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

ত্রিবার্ষিক মেয়াদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব জামিরুল ইসলাম জুয়েল এবং সদস্য ছিলেন চিত্ত ঘোষ ও আলহাজ্ব মোফাজ্জল হোসেন।

তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কেবল একটি প্যানেল জমা পড়ায় এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন ‘বিজয় চৌধুরী-এম প্রমেল’ প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার জামিরুল ইসলাম জুয়েল।

সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় মালদহপট্টি ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত ১৪০টি প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কমিটি :

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে বিজয় চৌধুরী (রমেশ বস্ত্রালয়) এবং সাধারণ সম্পাদক হিসেবে এম প্রমেল (সোনার তরী গার্মেন্টস) পুনঃনির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যরা নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পিনু রহমান (মাইমুনা বস্ত্রালয়), উদ্দিপ ভৌমিক (মা বস্ত্রালয়) এবং আমজাদ আলী চৌধুরী (আভন্তিকা), সহ-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল (মোহাম্মাদী শাড়ি হাউজ), অজয় কুমার আগরওয়ালা-জয় (জয় বস্ত্রালয়) এবং গোপাল চৌধুরী (সুন্দরী বস্ত্রালয়), কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান লেবু (কনক চাঁপা), সাংগঠনিক সম্পাদক: মোঃ মোফাচ্ছিলুল মাজেদ নয়ন (মিলন বস্ত্রালয়), দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান (মিম টেইলার্স), প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন (বস্ত্র মেলা), ধর্ম ও ক্রীড়া সম্পাদক দিলীপ সাহা (নিউ ডেফোডিল)‌, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোর্তুজা (দিনাজপুর বস্ত্রালয়), রতন সরকার (অর্পণ বস্ত্রালয়), মোঃ জহুরুল ইসলাম (অনুপম টেইলার্স), সাদেক আলী সান (বর্ণালী বস্ত্র বিতান), মোশারফ হোসেন পলিন (মৌসুমী বস্ত্রালয়), সুদীপ ডাল মিয়া (মেঘা বস্ত্রালয়), মোঃ মোকলেছুর রহমান (তাজু বস্ত্রালয়) এবং মানিক সাহা (রাসমণি বস্ত্রালয়)।

উপদেষ্টা পরিষদ:
মোঃ আলহাজ্ব মোবারক হোসেন (মৌসুমী বস্ত্র বিতান), আলহাজ্ব মোঃ জামিরুল ইসলাম (বেগম প্লাজা), সমীরন ঘোষ (সানন্দা মিষ্টান্ন ভান্ডার), সন্তোষ ডালমিয়া (মেঘা বস্ত্রালয়), অমর চাঁদ আগরওয়ালা (অশোক বস্ত্রালয়), সন্তোষ আগর ওয়ালা (লাজ ফ্যাশান), সত্য নারায়ন আগরওয়ালা (সোনার বাংলা হার্ডওয়ার), অশোক কুমার আগরওয়ালা (বাবা বস্ত্রালয়), সম্ভু নাথ ঘোষ (জলযোগ মিষ্টান্ন ভান্ডার), আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান (বস্ত্র মেলা), মোঃ আব্দুর রৌফ (দিনাজপুর হার্ডওয়ার)।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর মালদহপট্টির ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd