• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

কাশী কুমার দাস, দিনাজপুর: / ২১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দিনাজপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল রবিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি
উন্নয়ন সংস্থা পল্লীশ্রী বালুবাড়ী, দিনাজপুরের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও ঘটনাসমূহ ধারাবাহিকভাবে প্রচারণা অব্যাহত রাখা এবং কমিউনিটি সম্পৃক্ত বিষয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পল্লীশ্রী’র জেন্ডার জাস্টিস ম্যানেজার শামসুন নাহার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে প্রকল্প সসমন্বয়কারী রওনক আরা হক নীপা বলেন, এই প্রকল্পের ম্যাধমে আমরা জানাতে চাই নির্যাতনের শিকার মোট নারী ৯৭ জন, পারিবারিক নির্যাতন ৩৩টি,
কাউন্সিলিং এর মাধ্যমে সমাধান ২৮টি, লিগ্যাল এইড কেস চলমান ৪টি, সিভিল কোর্টে কেস চলমান ১টি, যৌতুকের কারণে ১৫টি, শারীরিক নির্যাতন-২৯টি। উদ্যোক্তা তৈরী হয়েছে ১১৫ জন।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রী’র এইচআর ইনচার্জ শামীমা বেগম পপি। তিনি তার বক্তব্যে বলেন, দেশে আইন রয়েছে কিন্তু আইনের সৎ ব্যবহার না হওয়ার ফলে নির্যাতিত নারীরা সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

এব্যাপারে সাংবাদিকরা তাদের লেখুনির মাধ্যমে প্রচার করতে পারলে নির্যাতিত ব্যক্তিদের আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। সভাপতির বক্তব্যে পল্লীশ্রী’র জেন্ডার জাস্টিস ম্যানেজার শামসুন নাহার বলেন, নারীরা কখনো অসহায় নয়, নিজেদের প্রতিবাদী হতে
হবে। সেই সাথে নিজেদের মধ্যে থাকতে হবে আত্মবিশ্বাস।

নারীদের অর্থনৈতিক মুক্তি আনতে পল্লীশ্রী এ পর্যন্ত সাড়ে ৩ হাজার উদ্যোক্তা সৃষ্টি করেছে। নির্যাতিত নারীদের পক্ষে বক্তব্য রাখেন দীপা রায়, হাসিনা বানু, শাহানাজ পারভীন আখি, আরফিনা, রিয়া।

সাংবাদিকদের পক্ষে আলোচনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রতন সিং, মোর্শেদুর রহমান, আবুল কাশেম, বিপুল সরকার সানি, আজহারুল আজাদ জুয়েল, মুকিদ হায়দার, সালাউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd