• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]

রঙ পেন্সিল আর্ট একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইউসুফ আলী, দিনাজপুর: / ৫৬৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান রঙ পেন্সিল আর্ট একাডেমীর আয়োজনে শহরের লিলি মোড় পাহাড়পুর রোডে অবস্থিত রঙ পেন্সিল আর্ট একাডেমির নিজস্ব কার্যালয়ে অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

ক গ্রুপ শিশু শ্রেণি থেকে ঙ গ্রুপ দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভারতের সারদা ইউনিভার্সিটি (বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক) ইমরান খান।

বিশেষ অতিথি ছিলেন রংপুর ওলি এডুকেশন এন্ড কনসালটেন্টের ম্যানেজিং ডিরেক্টর আদনান হাসান আপেল, ওলি গ্রুপ এন্ড কোম্পানীর ম্যানেজমেন্ট অফিসার মোঃ জান্নাতুল নাইম ও নর্থ বেঙ্গল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আমিরুল ইসলাম।

উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঙ পেন্সিল আর্ট একাডেমীর ম্যানেজিং ডিরেক্টর মোঃ রাকিউর রহমান পায়েল। প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd