• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৭৮ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।

২৫ এপ্রিল শনিবার দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি অরবিন্দ শিশু হাসপাতালের শিশুদের ওয়ার্ড পরিদর্শন শেষে হাসপাতাল কার্যালয়ে কমিটির সদস্যদের ও হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদ।

হাসপাতালের চলমান কার্যক্রম ও মা ও শিশুদের স্বাস্থ্য সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা তুলে ধরেন সাধারন সম্পাদক মোঃ শামীম কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, রণজিৎ কুমার সিংহ, সমাজকল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা, নির্বাহী সদস্য এ্যাডঃ রফিকুল ইসলাম ঘুটু, কাশী কুমার দাস ঝন্টু, বিধান চক্রবর্তী বাসু ও মোঃ মোস্তাক খান।

এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মা ও শিশু হাসপাতালের বেসরকারি প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতাল দিনাজপুরবাসীর গর্ব। একটি পূর্ণাঙ্গ মা ও শিশু ও অন্যান্য বিভাগে স্বাস্থ্য সেবা প্রদানে সকল সহযোগিতা আমার থাকবে। আমরা চাই দিনাজপুরের মানুষ মা ও শিশু স্বাস্থ্যের জন্য ঢাকা বা বিদেশে না গিয়ে এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে সুস্থ্য হয়।

এসময় জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মামুনুর রশিদ (কচি), এমপি সাহেবের ব্যক্তিগত সহকারী সুজন চক্রবর্তী, হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মনিন্দ্র নাথ রায় ও হাসপাতালের আজীবন সদস্য আতিকুর রহমান নিউ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd