• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বীরগঞ্জে কালব এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ভন্ডুল প্রতিকীভাবে স্কুলের ঘন্টা বাজান নিশ্চিত কর্মসূচী উদযাপন বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণের উদ্বোধন হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ফুয়েল কার্ড ছাড়াও তেল বিক্রিতে জরিমানা গুনলো ফিলিং স্টেশন ম্যানেজার বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা অবহেলা ও গাফিলতির কারণে এসএসসি পরীক্ষায় বসতে পারল না নাইম

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৩৮ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

দিনাজপুর সদর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল শনিবার সকাল ১০ টায় শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

রাজবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ পারভিন এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.রিয়াজ উদ্দিন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।

এছাড়াও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে এর আগে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব সরকার। শিশুদের ক্রীড়া শিক্ষায় শিক্ষিত করতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শরীর চর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন,মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী।

রেফারী ওবায়দুর রহমানের পরিচালনায় উদ্বোধনী ম্যাচে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সুজিত রায়,মোশারফ হোসেন ও হুমায়ুন কবির রিপন। টুর্নামেন্টে উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করেছে বলে জানান আয়োজক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd