• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

রফিক প্লাবন, দিনাজপুর: / ৩০২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে।

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিত চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গত ২৫ বছরের তুলনায় বর্তমানে বিজ্ঞান ও গণিত পড়ার হার উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। অথচ জীবন এবং পৃথিবীকে সঠিকভাবে বুঝতে হলে এবং সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে হলে এই দুটি বিষয়ের বিকল্প নেই।”

​শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি আরও বলেন, “বিজ্ঞান ও গণিত হলো জাদুর মতো। মনোযোগ দিয়ে দু-এক বছর চর্চা করলেই এর আসল মজা পাওয়া যায়। একবার এর রস আস্বাদন করতে পারলে অন্য কোনো বিষয় আর এতোটা ভালো লাগবে না।” শিক্ষকদের উদ্দেশ্যে তিনি শ্রেণিকক্ষে চক-ডাস্টার ব্যবহারের মাধ্যমে হাতে-কলমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিত বোঝানোর পরামর্শ দেন।

​দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ার হোসেন, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ।

​মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামিল সুলতান।
​এছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্বে ‘তা থৈ’ নৃত্য সংগঠনের শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক হারুন উর রশিদ।

​এবারের মেলায় জেলার ১৩টি উপজেলা, হাবিপ্রবি-র স্টল এবং ২টি বিশেষ প্রদর্শনীসহ মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় একটি ফুড কর্নারও রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd