• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

প্রভাতী অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় দিনাজপুরে উদীচীর বর্ষবরণ

রফিক প্লাবন, দিনাজপুর: / ১৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠান ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৪ এপ্রিল সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করা হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একাডেমি স্কুলে জেলা প্রশাসনের আয়োজিত মূল শোভাযাত্রার সঙ্গে অংশগ্রহণ করে উদীচীর শিল্পীরা।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রঙিন ব্যানার, ফেস্টুন ও বৈশাখী মুখোশ নিয়ে উৎসবের আমেজ সৃষ্টি করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী দিনাজপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক জলিল আহমেদ ও সাধারণ সম্পাদক সুজন কুমার দে-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd