• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

এআরএ রেসিডেন্সিয়াল স্কুলে বিদায় সংবর্ধনা ও পহেলা বৈশাখ উদযাপন

আব্দুর রাজ্জাক / ২৮৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দিনাজপুর সদর উপজেলার এআরএ রেসিডেন্সিয়াল স্কুলে বিদায় সংবর্ধনা ও পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের লক্ষীতলা বাজার সংলগ্ন এআরএ রেসিডেন্সিয়াল স্কুল ক্যাম্পাসে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরপর পহেলা বৈশাখ উদযাপন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিল মনোমুগ্ধকর।

শংকরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রসুল চৌধুরী রাজু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. আব্দুস সালাম সরকার সহ-সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, লক্ষীতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইমরান হোসেন চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান, মো. সোহাগ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এর আগে অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বক্তব্যপর্ব শেষে প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে বিদায় সংবর্ধনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd